শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৫:৪৩ পিএম, ২০২৪-০৮-১৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান।
মামলার আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দেড় শতাধিক নেতা-কর্মী।
ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ৪ আগস্ট সন্ধ্যায় প্রকাশ্যে গোলাগুলিতে নিহত হন এক আন্দোলনকারী। যারা সে সময় গুলি চালিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আসামি করা হয়েছে। বাকীদেরও তদন্ত করে বের করা হচ্ছে বলে জানান ওসি।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited